পিএসজি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে কাং-ইন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিএসজিতে তিন বছর খেলে ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন লি কাং-ইন। অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই মিডফিল্ডার।

2026-07-25T19:14:36+00:00
2026-07-25T19:14:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিএসজি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে কাং-ইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ২১)
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে লি কাং-ইন।
X

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে লি কাং-ইন।

পিএসজিতে তিন বছর খেলে ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন লি কাং-ইন। অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এই মিডফিল্ডার। ২৫ বছর বয়সি এই ফুটবলারের দলবদলের বিষয়টি শনিবার দুই ক্লাবই নিশ্চিত করেছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন কাং-ইন।

সংবাদমাধ্যমের খবর, কাং-ইনকে কিনতে চার কোটি ইউরো খরচ হয়েছে অ্যাটলেটিকোর। পেশাদার ক্যারিয়ারের শুরুটা স্পেনেই করেন কাং-ইন। ভালেন্সিয়া যুব দল হয়ে, ক্লাবটির ‘বি’ দলে খেলে এর মূল দলে অভিষেক হয় তার। এরপর তিনি যোগ দেন মায়োর্কায় এবং ওই ক্লাবে তিন বছর খেলে ২০২৩ সালে পাড়ি জমান পিএসজিতে।

লিগ আঁর বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে তিন বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচ খেলে ১৬টি করে গোল ও অ্যাসিস্ট করে স্প্যানিশ ফুটবলে ফিরলেন কাং-ইন। পিএসজির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লিগ আঁসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলে ২০১৯ সালে অভিষেক হয় কাং-ইনের। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে তিনি মোট খেলেছেন ৫০টি ম্যাচ। ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্বও করেন অভিজ্ঞ এই ফুটবলার।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy