সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে গাছের

2026-07-26T12:46:25+00:00
2026-07-26T12:46:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

রোববার  (২৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার ইসলামিক একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান, সুমন, আব্দুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণ ও সুন্নাহভিত্তিক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সারা দেশে ২ লক্ষ গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের অন্যান্য সামাজিক সংগঠনও যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করে, তবে একদিকে বনজ গাছের মাধ্যমে পরিবেশের সবুজায়ন হবে, অন্যদিকে ফলজ গাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং তাদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।

ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, “একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনায়নের আওতায় থাকা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সারাদেশে ২৫ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

অনুষ্ঠানে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy