মেহেরপুরে 'সবুজে সাজাই বাংলাদেশ' স্লোগানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি

2026-07-26T16:07:00+00:00
2026-07-26T16:07:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে 'সবুজে সাজাই বাংলাদেশ' স্লোগানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"সবুজে সাজাই বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডের শহীদ গফুর সড়কস্থ গ্লোরিয়ার্স প্রি ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের সুরক্ষা ও দেশকে সবুজায়নের লক্ষ্য নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাবটি এই সামাজিক উদ্যোগ গ্রহণ করে। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে গ্লোরিয়ার্স প্রি ক্যাডেট একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়।
চ্যানেল আই-এর মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফজলুল হক মন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ক্লাবের অন্যতম সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান অশেষ এবং এস এম মকিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy