রেমিট্যান্সে সুখবর, জুলাইয়ে দেশে এলো প্রায় ২৩০ কোটি ডলার

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

2026-07-26T18:08:07+00:00
2026-07-26T18:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেমিট্যান্সে সুখবর, জুলাইয়ে দেশে এলো প্রায় ২৩০ কোটি ডলার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা), এর পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার কোটি টাকা। 

প্রবাসীদের এই বৈদেশিক মুদ্রা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, অর্থনীতিতে তারল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

এর আগে গত ২২ জুলাই পর্যন্ত দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা দরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy