৫৯ বছর বয়সে কিং কাজুর গোল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

দীর্ঘ প্রায় চার বছর পর, প্রতিযোগিতামূলক ফুটবলে আবার গোল করলেন কাজুইয়োশি মিউরা। এমপেরোর্স কাপে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে দলের

2026-07-26T20:17:09+00:00
2026-07-26T20:17:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫৯ বছর বয়সে কিং কাজুর গোল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৬)
কাজুইয়োশি মিউরা।
X

কাজুইয়োশি মিউরা।

 দীর্ঘ প্রায় চার বছর পর, প্রতিযোগিতামূলক ফুটবলে আবার গোল করলেন কাজুইয়োশি মিউরা। এমপেরোর্স কাপে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে দলের গোল উৎসবের ম্যাচে নিজের গোল খরাও কাটান ৫৯ বছর বয়সি জাপানের এই আইকনিক ফুটবলার।

জাপানের এই কাপ টুর্নামেন্টে শনিবার ম্যাচটি ৭-০ গোলে জিতেছে মিউরার দল ফুকুশিমা ইউনাইটেড। নিজ দেশে ‘কিং কাজু’ নামে পরিচিত এই ফরোয়ার্ড সতীর্থের কাটব্যাক পেয়ে দলের পঞ্চম গোলটি করেন।

এদিন তার বয়স ছিল ৫৯ বছর ১৪৯ দিন। তার গোলটিতে মাঠে ও বেঞ্চের সতীর্থদের উদযাপন ছিল দেখার মতো। এর তিন মিনিট পরই তাকে তুলে নেন কোচ। এর আগে মিউরা সবশেষ গোল করেছিলেন ২০২২ সালের নভেম্বরে, সুজুকা পিজির হয়ে (এখন অবশ্য দলটির নাম আতলেতিকো সুজুকা), জাপানের ফুটবল লিগে ওসাকার বিপক্ষে হারের ম্যাচে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিউরার বয়স ৬০ বছর পূর্ণ হবে। তার অভিষেক হয় ১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। এর চার বছর আগে, পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে সেখানে পাড়ি জমান তিনি। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ইতালির জেনোয়া, ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব, অস্ট্রেলিয়ার সিডনি এফসির মতো ক্লাবে খেলেছেন। এছাড়া পর্তুগালের অলিভেইরেন্সের হয়েও খেলেছেন।

পেশাদার ফুটবলে অভিষেকের চার বছর পর তিনি ডাক পান জাতীয় দলে। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৯ ম্যাচে গোল করেছেন ৫৫টি। ১৯৯৮ সালে জাপানের প্রথম বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়াটা ছিল আলোচিত ঘটনা। ২০০০ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

তবে ফুটবলের প্রতি ভালোবাসায় এখনও খেলে চলেছেন মিউরা। গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমায় যোগ দেন তিনি। এই বছরের শুরুতে ছয়টি ম্যাচ খেলার পর, ২০২৭ পর্যন্ত ধারের চুক্তি বাড়িয়ে জে-৩ লিগের এই ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন জাপানের এই গ্রেট ফুটবলার।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy