সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে লিওনেল মেসি যে বিশেষ উপহার দিয়েছিলেন, তার একটি

2026-07-26T20:45:10+00:00
2026-07-26T20:45:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেনেসির প্রেমিকার ভিডিওতে প্রকাশ্যে এলো মেসির অমূল্য উপহার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৩০)
মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
X

মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।

বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে লিওনেল মেসি যে বিশেষ উপহার দিয়েছিলেন, তার একটি প্রকাশ্যে এসেছে। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেই উপহারটি সবার সামনে তুলে ধরেন।

আর্জেন্টিনার জার্সি পরে ভিডিওতে তিনি একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগটির গায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সামনের অংশে মার্কোস সেনেসির নামটি খোদাই করা ছিল।
ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘তোমাদের দারুণ একটি জিনিস দেখাতে চাই। এটা মার্কোস চ্যাম্পিয়ন হওয়ার পর পেয়েছে। দেখো, ব্যাগটির ওপর তার নিজের নামও লেখা রয়েছে।’

এরপর তিনি উপহারটির সম্পর্কে বলেন, ‘মেসি আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’ 
ব্যাগের ভেতরে ছিল মেসির ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি রঙের পানির ফ্লাস্ক, একটি মাতে কাপ, ইয়েরবা মাতে পাতা এবং একটি বিশেষ ধাতব স্ট্র, যার সঙ্গে একটি ছোট চামচও সংযুক্ত ছিল। বাওয়ার্স আরও জানান কেন উপহারটি তার কাছে রয়েছে, দমার্কোস আমাকে এটি নিরাপদে রাখার জন্য দিয়েছে, যাতে আমি এটি মায়ামিতে নিয়ে যেতে পারি।’ 

মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy