ইরাওলার প্রথম পরীক্ষায় সফল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

জয় দিয়ে লিভারপুলের নতুন যাত্রা শুরু হলেও সেই আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারলেন না নতুন কোচ আন্দোনি ইরাওলা।

2026-07-26T20:49:17+00:00
2026-07-26T20:49:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরাওলার প্রথম পরীক্ষায় সফল লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ২৪)
লিভারপুলের নতুন কোচ ইরাওলা।
X

লিভারপুলের নতুন কোচ ইরাওলা।

জয় দিয়ে লিভারপুলের নতুন যাত্রা শুরু হলেও সেই আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারলেন না নতুন কোচ আন্দোনি ইরাওলা। কারণ ম্যাচের শুরুতেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জো গোমেজকে। ফলে প্রথম ম্যাচে জয়ের পাশাপাশি দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে অলরেডদের।

শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রিমিয়ার লিগের আরেক দল সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এটি ছিল স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুলের প্রথম ম্যাচ। লিভারপুলের হয়ে গোল করেন কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেদেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস।

তবে ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সি ডিফেন্ডার জো গোমেজ। তার এই চোটই ম্যাচের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে ওঠে। ম্যাচ শেষে ক্লাবের ওয়েবসাইটে ইরাওলা বলেছেন, ‘এখনও অনেক কিছু ঠিক করার আছে। এটাই তো প্রথম ম্যাচ। খেলোয়াড়দের পায়ে অনুশীলনের ক্লান্তি ছিল, তাই আমরা সতেজতার কিছুটা অভাববোধ করেছি। তবে উন্নতির জন্য এটি ভালো একটি সূচনা।’

সবচেয়ে হতাশার বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন গোমেজের চোটের কথা, ‘আমরা খুশি ছিলাম যে অনুশীলনের পুরো সময়ে কোনো খেলোয়াড়কে হারাইনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচেই জোকে হারাতে হলো।’
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে লিভারপুল আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের প্রতিপক্ষ রেক্সহ্যাম, লিডস ইউনাইটেড, এএস মোনাকো এবং কোমো।

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রথম ম্যাচ আগামী ২৩ আগস্ট। সফরে তারা মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy