যে তারিখে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা। বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা

2026-07-26T20:50:57+00:00
2026-07-26T20:50:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যে তারিখে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৮৬৬)
যে তারিখে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা!
X

যে তারিখে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা!

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা। বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। 

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের এই লড়াই দীর্ঘদিন ধরেই সূচি ও ভেন্যু জটিলতায় আটকে ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই সূচি বাতিল করা হয়।

এরপর ভেন্যু নিয়ে শুরু হয় দুই দেশের টানাপোড়েন। স্পেন চেয়েছিল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে, অন্যদিকে আর্জেন্টিনার দাবি ছিল বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। কোনো পক্ষই অবস্থান থেকে সরে না আসায় ফিনালিসিমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা শেষ হওয়ার পর আবারও আলোচনায় গতি এসেছে। মার্কার দাবি, আগামী ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও ফিনালিসিমার চূড়ান্ত তারিখ, ভেন্যু কিংবা আয়োজনসংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কনমেবল বা উয়েফা। 

তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে পারেন মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের আরেকটি হাইভোল্টেজ লড়াই।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy