রিয়ালের ভিনিসিয়াসকে দলে টানতে চায় আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রে এক ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নিয়ে

2026-07-26T20:56:40+00:00
2026-07-26T20:56:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিয়ালের ভিনিসিয়াসকে দলে টানতে চায় আর্সেনাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
ভিনিসিয়াস জুনিয়রকে নিতে আগ্রহী আর্সেনাল।
X

ভিনিসিয়াস জুনিয়রকে নিতে আগ্রহী আর্সেনাল।

গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রে এক ব্রাজিলিয়ান সুপারস্টার। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নিয়ে চলতি পরিস্থিতির ওপর নজর রাখছে আর্সেনাল। যদি নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়, তাহলে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে লন্ডনের ক্লাবটি।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সি ভিনিসিয়াসকে আক্রমণভাগ শক্তিশালী করার সম্ভাব্য বিকল্পদের একজন হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। তবে আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
এখন পর্যন্ত আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ভিনিসিয়াসকে দলে আনার পরিকল্পনা ক্লাবের ভেতরে সমর্থন পাচ্ছে বলেও জানিয়েছে দ্য অ্যাথলেটিক। বর্তমানে ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ১২ মাস বাকি। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

অন্যদিকে, দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো ভিনিসিয়াসের সম্ভাব্য বিদায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়েছেন, দলের বড় তারকাদের কাউকেই ছাড়তে চান না স্বঘোষিত স্পেশাল ওয়ান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy