কাসেমিরোর অভিষেকে জয় পেল মায়ামি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

লিওনেল মেসি মাঠে নেই। বিশ্বকাপের ক্লান্তি কাটাতে বিশ্রামে আছেন। তাতেও থেমে নেই ইন্টার মায়ামি। নতুন তারকা কাসেমিরোর অভিষেক,

2026-07-26T21:01:21+00:00
2026-07-26T21:01:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাসেমিরোর অভিষেকে জয় পেল মায়ামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ৩১)
মায়ামিতে অভিষেক হয়েছে কাসেমিরোর।
X

মায়ামিতে অভিষেক হয়েছে কাসেমিরোর।

লিওনেল মেসি মাঠে নেই। বিশ্বকাপের ক্লান্তি কাটাতে বিশ্রামে আছেন। তাতেও থেমে নেই ইন্টার মায়ামি। নতুন তারকা কাসেমিরোর অভিষেক, ভয়াবহ এক দুর্ঘটনা আর শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের গোল। সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এমএলএস ক্লাবটি। শনিবার মেজর লিগ সকারে মন্ট্রিয়লের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে তারা। 

ম্যাচের একমাত্র গোলটি আসে ৮১ মিনিটে। পেনাল্টি থেকে জালের দেখা পান উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে ম্যাচের সবচেয়ে উদ্বেগজনক মুহূর্তটি ছিল দ্বিতীয়ার্ধে। মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে বলের জন্য লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের ডিফেন্ডার এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় আঘাত পান। 
আঘাতের পর বেরতেরামে মাঠে নিস্তেজ হয়ে পড়ে থাকেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই দলের খেলোয়াড়রাই সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকেন। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস স্বস্তির খবর দেন। তিনি বলেন, ‘বেরতেরামে এখন ভালো আছে এবং তার জ্ঞান ফিরেছে। তার পরিবারকে সবকিছু জানানো হয়েছে। মুহূর্তটা ছিল খুবই ভয়াবহ, আমরা সত্যিই অসহায় হয়ে পড়েছিলাম।’

বেরতেরামের ওপর ফাউলের জন্যই পেনাল্টি পায় মায়ামি। পরে স্পট কিক থেকে গোল করেন সুয়ারেজ। গোল উদযাপনের সময় তিনি বেরতেরামের জার্সি তুলে ধরে আহত সতীর্থের প্রতি সহমর্মিতা জানান।

এদিকে, ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার কাসেমিরোও এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক করেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি সপ্তাহে ক্লাবটিতে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই তারকা ম্যাচজুড়ে মিডফিল্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy