শিশুদের ৪ টুথপেস্টেও পাওয়া গেছে প্লাস্টিকের কনা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশের বাজারে শিশুদের জন্য বিক্রি হওয়া টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা

2026-07-27T11:08:42+00:00
2026-07-27T11:08:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিশুদের ৪ টুথপেস্টেও পাওয়া গেছে প্লাস্টিকের কনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ৪৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের বাজারে শিশুদের জন্য বিক্রি হওয়া টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির গবেষণায় পরীক্ষা করা শিশুদের ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষণা অনুযায়ী, Kodomo Ultra Shield Formula Strawberry-এ প্রতি ১০০ গ্রামে ১৪০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যা শিশুদের টুথপেস্টের মধ্যে সর্বোচ্চ। এছাড়া Meril Baby Strawberry-এ ৬০টি, Meril Baby Orange-এ ৪০টি এবং Pepsodent Kids Orange-এ ২০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, Parachute Just for Baby (Mango) এবং Kodomo Orange টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা শিশু ও প্রাপ্তবয়স্কদের টুথপেস্টের নমুনা আধুনিক পরীক্ষাগারে বিশ্লেষণ করে এ ফলাফল পাওয়া গেছে। সংস্থাটির দাবি, পরীক্ষায় অন্তর্ভুক্ত কোনো টুথপেস্টের মোড়কেই মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ ছিল না।

গবেষণার ফল প্রকাশ করে ইএসডিও ব্যক্তিগত পরিচর্যার পণ্যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ, নিয়মিত বাজার তদারকি এবং পণ্যের লেবেলে উপাদান সম্পর্কে স্পষ্ট তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy