শ্রীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান এবং আড়িয়াল বিলে

2026-07-27T16:19:27+00:00
2026-07-27T16:19:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ প্রদান এবং আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

দুপুরে শ্রীনগর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ফুটবল ও বেঞ্চ বিতরণ করা হয়। একই সঙ্গে কৃষকদের মাঝে হ্যান্ড পাম্প ও স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম আজম, উপজেলা যুবদলের সদস্যসচিব মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্যসচিব এমদাদুল ইসলাম রজীন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সকাল ১০টায় উপজেলার গাদীঘাট এলাকায় আড়িয়াল বিলে ২০২৫–২৬ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়। দেশের জলজ সম্পদ সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির বাস্তবায়ন করে উপজেলা পরিষদ।

এ সময় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগ জলজ সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় জেলেদের জীবিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy