দৌলতপুরে দেড় হাজার পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬২০ পিচ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩৫) নামের এক মাদক

2026-08-08T13:20:14+00:00
2026-08-08T13:20:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে দেড় হাজার পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দৌলতপুর (কুষ্টিয়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ১০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১,৬২০ পিচ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজু আহমেদ জেলার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ওসি মো. খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মহসিন চৌধুরীসহ পুলিশ সদস্যরা উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে রাজু আহমেদকে আটক করে তার কাছ থেকে ১,৬২০ পিচ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যেও ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সে ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে ওসি জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy