তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার ব্যবসায়ীদের অংশগ্রহণে পুবালী ব্যাংক পিএলসির

2026-07-27T17:12:08+00:00
2026-07-27T17:12:08+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
তালতলীতে পুবালী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলার ব্যবসায়ীদের অংশগ্রহণে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পুবালী ব্যাংক পিএলসির তালতলী উপ-শাখার আয়োজনে তালতলী সদরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

পুবালী ব্যাংক পিএলসির তালতলী উপ-শাখার ব্যবস্থাপক মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুবালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, তালতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তালতলী বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ-সম্পাদক চুন্নু হাওলাদার, পুবালী ব্যাংক পিএলসির তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী, তালতলী পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাঃআবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাসিরুদ্দিন মুন্সী এবং তালতলী আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মো. শাহিন আলম প্রমুখ। 
এছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুবালী ব্যাংক পিএলসির তালতলী উপশাখার অফিসার মিঠুন দেবনাথ বলেন, "বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং দেশে ক্যাশলেস লেনদেনের প্রসার আরও বৃদ্ধি পাবে।"

তিনি আরও বলেন, "বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি পেলে ডিজিটাল ব্যাংকিং আরও সম্প্রসারিত হবে এবং দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy