এইচপিতে গেলেও জাতীয় দল ছাড়ছেন না সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন কোচ সালাউদ্দিন। তবে জাতীয় দলের

2026-07-27T20:45:30+00:00
2026-07-27T20:45:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এইচপিতে গেলেও জাতীয় দল ছাড়ছেন না সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২১)
কোচ সালাউদ্দিন
X

কোচ সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন কোচ সালাউদ্দিন। তবে জাতীয় দলের সঙ্গে নিজের সম্পৃক্ততা অটুট থাকবে বলে জানিয়েছেন তিনি। 

সোমবার দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এ সময় তিনি জানান, এইচপির দায়িত্বে থাকলেও জাতীয় দলের কার্যক্রমের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকবে। সালাউদ্দিন বলেন, ‘আমার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে। ভালো একটা যোগাযোগ থাকবে। আমি কখনো মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।
এইচপি দলের দায়িত্বকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবেই দেখছেন অভিজ্ঞ এই কোচ। তার মতে, এই সফরগুলো তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মান সম্পর্কে বাস্তব ধারণা দেবে।

এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে। একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে; বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।’






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy