রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ডিওমান্ডে, খবর বিবিসির

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অল্প বয়সে পাদপ্রদীপের আলোয় উঠে আসা ইয়ান ডিওমান্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ক্রমেই আরও জোরাল হচ্ছে। বিবিসির

2026-07-27T20:57:10+00:00
2026-07-27T20:57:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ডিওমান্ডে, খবর বিবিসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৩)
আইভরি কোস্টের জার্সিতে ইয়ান ডিওমান্ডে।
X

আইভরি কোস্টের জার্সিতে ইয়ান ডিওমান্ডে।

অল্প বয়সে পাদপ্রদীপের আলোয় উঠে আসা ইয়ান ডিওমান্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ক্রমেই আরও জোরাল হচ্ছে। বিবিসির খবর, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আইভরি কোস্টের এই উইঙ্গার।

লাইপজিগের জার্সিতে গত মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন ডিওমান্ডে। ১২টি গোল ও আটটি অ্যাসিস্ট করে ২০২৫-২৬ মৌসুমে বুন্ডেসলিগার সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন তিনি।

১৯ বছর বয়সী এই ফুটবলারের প্রতি প্রথমে লিভারপুলের আগ্রহের খবর শোনা গিয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে তার জন্য ক্লাবটির দেওয়া ছয় কোটি ৯০ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেয় লাইপজিগ। ডিওমান্ডেকে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় পিএসজিও।

এরপর লিভারপুল ওই প্রচেষ্টা থেকে সরে আসে। ডিওমান্ডেকে পাওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছে পিএসজিও। ব্রিটিশ সংবাদমাধ্যমটির সোমবারের প্রতিবেদনেই বলা হয়েছে, রোববার ডিওমান্ডের জন্য পিএসজির দেওয়া ১০ কোটি ২৫ লাখ পাউন্ডের প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়।

এরপরই খবর আসতে থাকে, রিয়ালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ডিওমান্ডে। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে যেমন চুক্তিতে দলে নিয়েছিল রিয়াল, সেই রকম চুক্তিতেই ডিওমান্ডেকে তারা কিনতে চাচ্ছে বলে শোনা যাচ্ছে।

প্রাথমিকভাবে ডিওমান্ডের জন্য ১০ কোটি পাউন্ডের বেশি অর্থ দেবে মাদ্রিদের ক্লাবটি। আর পারফরম্যান্সের বিচারে ডিওমান্ডের সুযোগ-সুবিধা বাড়তে থাকবে।

ক্লাবে উজ্জ্বল পারফরম্যান্সের পর, প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়েও নিজের ছাপ রাখেন ডিওমান্ডে। উত্তর আমেরিকা আসরে চার ম্যাচের সবগুলোই খেলেন তিনি, গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে করেন একটি অ্যাসিস্ট। ম্যাচটি ২-০ গোলে জিতে প্রথমবারের মতো নকআউটে ওঠে আইভরি কোস্ট।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy