তিনি মিথ্যা বলছেন’, আয়ালাকে একহাত নিলেন ওলমো

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের পরের আচরণের জন্য রবের্তো ফাবিয়ান আয়ালা যা কিছু বলে ক্ষমা চেয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন দানি

2026-07-27T21:13:26+00:00
2026-07-27T21:13:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিনি মিথ্যা বলছেন’, আয়ালাকে একহাত নিলেন ওলমো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ২২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের পরের আচরণের জন্য রবের্তো ফাবিয়ান আয়ালা যা কিছু বলে ক্ষমা চেয়েছেন, তার তীব্র সমালোচনা করেছেন দানি ওলমো। আর্জেন্টিনার সহকারী কোচ সত্য তুলে ধরেননি বলে দাবি করেছেন এই স্প্যানিশ তারকা।

গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ জিতে নেয় স্পেন। উত্তাপ ছড়ানো ফাইনাল চলাকালে এবং শেষেও দুই পক্ষের খেলোয়াড়রা জড়ান হাতাহাতি, ধাক্কাধাক্কিতে। শেষ বাঁশির পর পুরো বিষয়টি খুব বাজে রূপ নেয়। এক পর্যায়ে এগিয়ে এসে ওলমোকে ‘ধাক্কা মারেন’ আয়ালা। অনেকের দাবি, ওলমোকে আসলে ঘুষি মেরেছেন তিনি।

পরে নিজের কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আয়ালা বলেন, ব্যক্তিগতভাবে ওলমোর সঙ্গে কখনও দেখা হলে ক্ষমা চেয়ে নেবেন তিনি। একই সঙ্গে এই আর্জেন্টাইন জোর দিয়ে বলেন, ওটা ছিল ‘ধাক্কা দেওয়ার মতো’ এবং ওলমোর মন্তব্যের জবাবে তিনি এমনটা করেছেন বলে দাবি করেন।

এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন ওলমো। ‘দিয়ারি দে তেরাসা’কে দেয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ফরোয়ার্ড দাবি করলেন, ম্যাচের পর তিনি কিছুই বলেননি।
“কেউ দুঃখ প্রকাশ করছে, কিন্তু দাবি করছেন একটি মন্তব্যের জবাবে ঘুষি মেরেছেন এবং এভাবে ওই ঘটনাকে ন্যায্য প্রমাণ করতে চাচ্ছেন, তাহলে তিনি হয়তো অনুতপ্ত নন, কারণ তিনি মিথ্যা বলছেন। আমি তাকে কিছুই বলিনি, তাই তার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই।

“ভুল নয়, বরং বিনয়, সত্য ও মর্যাদার সঙ্গে তা স্বীকার করে নেওয়ার সাহসই আমাদের প্রকৃত পরিচয় তুলে ধরে।”
স্পেনের বিশ্বকাপ জয়ে অবদান রাখার পর, বার্সেলোনার এই তারকা বর্তমানে ছুটিতে আছেন। আগামী ১২ অগাস্ট হান্সি ফ্লিকের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দানি ওলমোর সঙ্গে রবের্তো ফাবিয়ান আয়ালার সেই ঘটনা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy