নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে

2026-07-27T21:21:25+00:00
2026-07-27T21:21:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৪২)
ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু।
X

ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু।

নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পূর্ণ ৭ পয়েন্ট অর্জনের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

একই বিভাগে ঢাকা অঞ্চলের সিদরাতুল মুনতাহা সাড়ে পাঁচ (৫.৫) পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। অন্যদিকে, সাড়ে চার (৪.৫) পয়েন্ট অর্জনকারী দুই প্রতিযোগীর মধ্যে টাইব্রেকিংয়ে এগিয়ে থেকে ফরিদপুর অঞ্চলের কাশফিয়াতুল জান্নাত তৃতীয় এবং রংপুর অঞ্চলের রোশনী সীমা চতুর্থ স্থান অর্জন করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী বালক ও বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। উভয় বিভাগেই ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিভাবান দাবাড়ুরা অংশ নিয়ে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy