নেতৃত্ব হারাচ্ছেন মেহেদী মিরাজ, নতুন অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে আবারও পরিবর্তনের গুঞ্জন উঠেছে। মেহেদী হাসান মিরাজের হাতে দায়িত্ব দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে

2026-07-28T10:03:49+00:00
2026-07-28T10:03:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতৃত্ব হারাচ্ছেন মেহেদী মিরাজ, নতুন অধিনায়ক কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ৫৬)
মেহেদী হাসান মিরাজ
X

মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে আবারও পরিবর্তনের গুঞ্জন উঠেছে। মেহেদী হাসান মিরাজের হাতে দায়িত্ব দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সামনে এসেছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাসের নাম।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। যদিও তার অধীনে দল কিছু ভালো পারফরম্যান্স করেছে, তবে সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে পরাজয় এবং তার নেতৃত্বের ধরন নিয়ে ওঠা প্রশ্ন নতুন করে ভাবতে বাধ্য করেছে বোর্ডকে।

বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে, লিটন দাস টি-টোয়েন্টি এবং নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন। এর আগে শান্ত তিন সংস্করণেই অধিনায়ক ছিলেন, তবে পরিবর্তিত পরিস্থিতিতে টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেন তিনি।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সাবেক অধিনায়ক শান্তকে আবারও ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে আলাদা নেতৃত্ব কাঠামো রাখতে চাইছে বোর্ড। সেই বিবেচনায় লিটন দাসই বর্তমানে এগিয়ে আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। টি-টোয়েন্টি দলের মতো ওয়ানডেতেও লিটনের সহকারী হিসেবে তাওহীদ হৃদয়কে বিবেচনা করা হতে পারে। সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।

২০২৫ সালের জুনে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। সেই সময় শান্তর অধীনে দল ভালো অবস্থানে থাকায় সিদ্ধান্তটি নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর শুরুটা কঠিন হলেও পরবর্তী সময়ে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ কিছু ইতিবাচক ফল পেয়েছে।

তবে পরিসংখ্যান বলছে, দেশের বাইরে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ১৩টি ওয়ানডে খেললেও জয় এসেছে মাত্র দুটি ম্যাচে। সাম্প্রতিক ফলাফল, নেতৃত্ব নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা এখন জোরালো হয়ে উঠেছে।

যদি বিসিবি শেষ পর্যন্ত লিটন দাসকে ওয়ানডের দায়িত্ব দেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটে আবারও দেখা যাবে তিন ফরম্যাটে তিন অধিনায়কের ভিন্ন নেতৃত্ব কাঠামো।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy