কমল সোনা ও রুপার দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশের সোনা ও রুপার বাজারে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।তেজাবী সোনা ও রুপার দাম কমে যাওয়ায়

2026-07-28T10:30:40+00:00
2026-07-28T10:30:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমল সোনা ও রুপার দাম, ভরি কত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের সোনা ও রুপার বাজারে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

তেজাবী সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার বিক্রয়মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সোমবার (২৮ জুলাই) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। 

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। 

তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি অতিরিক্ত প্রযোজ্য হবে। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকাই কার্যকর থাকবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy