ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের হরিয়ানার পানিপথে ভাঙা পায়ের হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি

2026-07-28T11:21:17+00:00
2026-07-28T11:21:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ৩৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের হরিয়ানার পানিপথে ভাঙা পায়ের হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নিহত গুড্ডি দেবী সড়ক দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গত ২৪ জুলাই পানিপথের একটি বেসরকারি পার্ক হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, হাড়ের চিকিৎসার জন্য ভর্তি হলেও তাদের অনুমতি ছাড়াই চিকিৎসকেরা তার হৃদযন্ত্রে স্টেন্ট বসান।

নিহতের ছেলে কুলদীপ দাবি করেন, হাসপাতালে ভর্তির পরদিনই তাদের জানানো হয় যে গুড্ডি দেবীর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। এ ছাড়া সম্মতিপত্রে পরিবারের সই জালিয়াতির অভিযোগও তোলেন তিনি।

অস্ত্রোপচারের কারণেই গুড্ডি দেবীর মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুললে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় পানিপথের সেক্টর-২৯ থানা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, পার্ক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপ্না এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তিনি পরে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষও এখনও এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
সূত্র: ইন্ডিয়া টুডে






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy