ভারতজুড়ে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও দায়ের করা মামলার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা যথাযথভাবে বাস্তবায়ন না হলে

2026-07-28T11:24:21+00:00
2026-07-28T11:24:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতজুড়ে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও দায়ের করা মামলার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা যথাযথভাবে বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার কঠোর সতর্কবার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে সরকারের প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতে কয়েক ঘণ্টার বৈঠক এবং বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা জারির আশ্বাস পাওয়ায় আপাতত নতুন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সঙ্গে দীর্ঘ বৈঠকে আগের প্রতিশ্রুতিগুলো আবারও নিশ্চিত করা হয়েছে। বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি এবং কেন্দ্রীয় সরকারসহ বিজেপি ও এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের সুরক্ষামূলক নির্দেশনা জারির আশ্বাস দেওয়া হয়েছে।

সৌরভ দাসের ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই সরকারি প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টার ওই আলোচনায় বিহার ও আসাম সরকারের জারি করা নির্দেশনার কপিও দেখানো হয়। সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির বিষয়টি উল্লেখ ছিল।

তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার ও অন্যান্য এনডিএ-শাসিত রাজ্য থেকেও একই ধরনের ভাষায় বিজ্ঞপ্তি জারির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার আশা, ঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব নির্দেশনা প্রকাশ করা হবে এবং কোনো আন্দোলনকারীকে আইনি ঝুঁকির মুখে পড়তে হবে না।

বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় সৌরভ দাস বলেন, সরকারের আশ্বাস বাস্তবে কার্যকর হবে কি না, সে বিষয়ে তাদের উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জবাবে সরকারি প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখান, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

তিনি জানান, বৈঠকের বড় একটি অংশজুড়ে বিভিন্ন রাজ্য সরকার থেকেও একই ধরনের সুরক্ষামূলক নির্দেশনা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলো দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

সৌরভ দাস বলেন, দেশের যেকোনো প্রান্তে আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারী যেন আইনি হয়রানির শিকার না হন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সিজেপি তাদের অবস্থান থেকে সরে আসবে না। শুরু থেকেই আন্দোলনকারীদের পাশে ছিল দলটি, ভবিষ্যতেও একইভাবে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy