স্টার্কের চেয়েও গতিতে এগিয়ে নাহিদ, সেই অস্ত্রই হারিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের নাম বলা চলে নাহিদ রানা। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন

2026-07-28T20:06:58+00:00
2026-07-28T20:06:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্টার্কের চেয়েও গতিতে এগিয়ে নাহিদ, সেই অস্ত্রই হারিয়েছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৯)
নাহিদ রানা
X

নাহিদ রানা

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের নাম বলা চলে নাহিদ রানা। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন না টাইগারদের এই তরুণ পেসার। অথচ পরিসংখ্যান বলছে, গত দেড় বছরে টেস্ট ক্রিকেটে গতির দিক থেকে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককেও ছাড়িয়ে গেছেন নাহিদ। তাই অস্ট্রেলিয়া সফরে দলের অন্যতম প্রধান অস্ত্র পেসার নাহিদ রানার ছিটকে যাওয়াকে টাইগারদের সম্ভাবনার জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ক্রিকভিজ-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে টেস্ট অভিষেকের পর থেকে বিশ্বের দ্রুততম টেস্ট বোলার বাংলাদেশের নাহিদ। এখন পর্যন্ত তার গড় বোলিং গতি ঘণ্টায় ১৪১.৫৪ কিলোমিটার। একই সময়ে ১৪০ কিলোমিটারের বেশি গড় গতি ধরে রাখতে পেরেছেন কেবল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যার গড় গতি ১৪১.০৪ কিলোমিটার। অর্থাৎ গতির লড়াইয়ে স্টার্ককেও পেছনে ফেলেছেন বাংলাদেশের এই পেস সেনসেশন।

শুধু গতি নয়, পারফরম্যান্সেও উজ্জ্বল নাহিদ। চলতি বছরে তিন সংস্করণ মিলিয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ উইকেট শিকার করেছেন তিনি। ১৮.৩১ গড়ে নেওয়া এই উইকেটগুলোই তাকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পেসারে পরিণত করেছে।

গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন নাহিদ। প্রথম ম্যাচে আগুনঝরা স্পেলে ৪১ রানে ৪ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপে ধস নামান। তার শিকারের তালিকায় ছিলেন টেস্ট দলের উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিও।

সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইটের অধীনে নিজেকে গড়ে তোলা নাহিদের অনুপস্থিতিকে তাই বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্রিকেটবিশ্ব। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার গতি ও বাউন্স স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারত বলে ধারণা করা হচ্ছিল।

চোটে ছিটকে পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলামও। ফলে প্রথম টেস্টে বাংলাদেশের পেস আক্রমণ কিছুটা দুর্বল হলেও দলটির বোলিং শক্তিকে হালকাভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। 
তিনি বলেছেন, ‘ওদের এই দুজনের বাইরে আরও ভালো বিকল্প আছে। বাংলাদেশের পেস আক্রমণ এমন, যারা অস্ট্রেলিয়ার কন্ডিশনেও বেশ কার্যকর হতে পারে।’

আগামী ১ আগস্ট ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তবে সেই সফরে স্টার্কের চেয়েও দ্রুতগতির বোলার নাহিদ রানাকে না পাওয়াটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বড় এক আক্ষেপ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy