ট্রফিটা জিততে পারলে ভালো লাগতো : এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

উত্তর আমেরিকা বিশ্বকাপ সমাপ্ত হলেও টুর্নামেন্ট কেন্দ্রিক আলোচনার রেশ কাটেনি এখনও। ফুটবল বিশ্বের তারকা লিওনেল মেসি, কোচ লিওনেল

2026-07-28T20:47:31+00:00
2026-07-28T20:47:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রফিটা জিততে পারলে ভালো লাগতো : এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২৫)
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে
X

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

উত্তর আমেরিকা বিশ্বকাপ সমাপ্ত হলেও টুর্নামেন্ট কেন্দ্রিক আলোচনার রেশ কাটেনি এখনও। ফুটবল বিশ্বের তারকা লিওনেল মেসি, কোচ লিওনেল স্ক্যালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পর এবার ভক্তদের উদ্দেশে খোলাচিঠি লিখেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘ধন্যবাদ’ ক্যাপশনে এই চিঠি প্রকাশ করেন তিনি, যা পরবর্তীতে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপে’ তুলে ধরেছে। 

পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি পিরলোর নিয়োগ বাতিল: ইতালির টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়লেন মালদিনি  সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ১০টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ জয় করেছেন এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জন থাকলেও শিরোপা হাতছাড়া হওয়ার আফসোস লুকাননি ফরাসি অধিনায়ক। 

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, এটা ভীষণ কষ্টদায়ক। এই সত্য তো লুকিয়ে রাখার কোনও উপায় নেই এবং আরও কয়েক দিন এই কষ্ট থাকবে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গর্বের সঙ্গেই নিচ্ছি, তবে ট্রফিটা জিততে পারলে আরও ভালো লাগতো। সমর্থকদের আরও ভালো একটা সমাপ্তি উপহার দেয়া উচিত ছিল আমাদের। কিন্তু গল্পের শেষ তো সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা শুধু নিজেদের সেরাটা দিতে পারি।”

নিজের এই অর্জনের পেছনে সতীর্থদের অবদান স্মরণ করে এমবাপ্পে লেখেন, “সতীর্থদের পরিশ্রম, পাস ও দলীয় ঐক্য ছাড়া এত গোল করা আমার পক্ষে সম্ভব ছিল না। এই স্বীকৃতি যতটা আমার, ততটা দলেরও।” নিজের ক্যারিয়ার নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “ছোটবেলায় কমপক্ষে একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি তিনটি বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং অধিনায়কত্ব করেছি। এটি আমি কখনোই ভুলবো না।”

চিঠিতে কোচ দিদিয়ের দেশম, কোচিং স্টাফ, ফিজিওথেরাপিস্ট, দলের রাঁধুনি, প্রশিক্ষক ও ড্রাইভারসহ পর্দার আড়ালের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানান ফরাসি ফরোয়ার্ড। একই সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্বকাপ চলাকালে তাদের দেওয়া দারুণ আতিথেয়তার জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা ও গর্ব প্রকাশ করেন এমবাপ্পে। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy