রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজশাহীর পদ্মা নদীতে ঘাসবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন।বাকিদের স্থানীয়দের সহায়তায়

2026-07-28T20:58:43+00:00
2026-07-28T20:58:43+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৩১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজশাহীর পদ্মা নদীতে ঘাসবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। 

বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তারা সাঁতার কেটে তীরে উঠে আসেন। মঙ্গলবার ২৮ জুলাই দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার পদ্মায় এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও ছেলেকে উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। 

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক জানান, পদ্মা নদীতে জেগে উঠা চরে ঘাস কাটতে গিয়েছিলেন তারা। সেখানে কাজ শেষে একটি নৌকায় তারা ফিরছিলেন। সেই নৌকায় একজন নারী ও সাতজন পুরুষ ছিলেন। পথে নৌকাটি মাঝ নদীতে এসে হঠাৎ স্রোতের মাঝে পড়ে ডুবে যায়।

 এসময় সাঁতার দিয়ে ছয়জন কিনারায় ওঠেন। তবে কাউসার ও তার ছেলে জিয়ারুল পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা দুপুর পৌনে দুইটায় এখানে পৌঁছেছি। এরপর ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। তবে নদীতে অনেক স্রোত আছে। একারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy