গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চন্দনাইশে বিএনপির দোয়া মাহফিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ

2026-08-07T18:52:30+00:00
2026-08-07T18:52:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চন্দনাইশে বিএনপির দোয়া মাহফিল
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৪)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হযরত শাহ আমিন উল্লাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাহদুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy