কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

2026-07-29T12:00:33+00:00
2026-07-29T12:00:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী ওই বাড়িতে সন্তান জন্ম দেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তার সঙ্গে থাকা এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়িতে দেখা সন্দেহজনক বিষয়ের কথা জানান।

ওই ব্যক্তি দাবি করেন, নারীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পারেন। বিষয়টি জানার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

এ তথ্য পাওয়ার পর সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাড় পরীক্ষা করে একজন ফরেনসিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে জানান, সেগুলো সম্ভবত পাঁচ নবজাতকের দেহাবশেষ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই নারীর শারীরিক অবস্থার কারণে এখন পর্যন্ত তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে।

মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুইতলা বাড়িটির প্রবেশপথ লাল নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ফ্রান্সে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয়, মৃত্যুর কারণ এবং ঘটনাটির প্রকৃত পরিস্থিতি জানতে ফরেনসিক পরীক্ষা ও তদন্ত চলছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy