লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ)

2026-07-29T13:19:56+00:00
2026-07-29T13:24:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:১৯ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১:২৪ পিএম  (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন, এমপি।

বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় তিনি ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ অংশ নেন। এ সময় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণের পাশাপাশি এ. কে. এম. ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

আন্তর্জাতিক এ সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেন তিনি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy