গাংনীতে পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ৷আজ

2026-07-29T17:08:12+00:00
2026-07-29T17:08:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে পৃথক স্থান থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর নওদাপাড়া গ্রামে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ৷ 

আজ বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নিজাম উদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কে বা কাহারা কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায় ৷ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোমা সাদৃশ্যবস্তু দেখতে পায় বাড়ির সদস্যরা ৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে ৷ নিজাম উদ্দীনের ছেলে এসআই নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত আছেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, বাড়ির প্রবেশ পথে বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পানি ভর্তি বালতিতে করে বোমা সাদৃশ্য বস্তুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে ৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy