বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ সভায়

2026-07-30T18:57:24+00:00
2026-07-30T18:57:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৯)
একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
X

একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আজ দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম। সভায় বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ সশরীরে উপস্থিত এবং জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে বিভিন্ন প্রস্তাবনার ওপর মতামত প্রদান করেন।

সভার সূচনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বোর্ডের আলোচ্যসূচি ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

০১। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্যে যমুনা সেতু সাইটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)-কে সোলার প্যানেল স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই জমিতে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

০২। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার সুসংহত করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান পুনর্বাসন নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৩। বর্তমান সরকারের সবুজ কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং এ বিষয়ে মাস্টারপ্ল্যান করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

০৪। উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনঃবহালের প্রস্তাব গৃহীত হয়।

০৫। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অধীনে বৃহত্তর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন, গবেষণার জন্য সেন্টার ফর ব্রিজ রিসার্চ এন্ড ট্রেনিং (CBRT) স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৬। 'বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০'-এর আওতায় কল্যাণমূলক সুবিধার ধরণ স্পষ্টীকরণে 'বার্ষিক বৃত্তি প্রদান'-এর পরিবর্তে 'বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা' শব্দটি প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

তিনি বোর্ডের গৃহীত সকল সিদ্ধান্তের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষকে নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy