ইউনিভার্সেল মেডিকেলে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ার-এর যৌথ উদ্যোগে আজ কলেজের লেকচার গ্যালারি-১ এ রক্তরোগ, বোন

2026-07-30T20:03:29+00:00
2026-07-30T20:03:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউনিভার্সেল মেডিকেলে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩৭)
ইউনিভার্সেল মেডিকেলে সেমিনার
X

ইউনিভার্সেল মেডিকেলে সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ার-এর যৌথ উদ্যোগে আজ কলেজের লেকচার গ্যালারি-১ এ রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং কিডনী প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ার-এর সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডাঃ সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি এন্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডাঃ অনিল প্রসাদ ভাট। 

নিজ বক্তব্যে তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনী ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী  সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে জানান, ভবিষ্যতে এই হাসপাতালে লিভার ট্র্যান্সপ্ল্যান্ট, বোনম্যারো, বোন-জয়েন্টস ও কিডনী ট্র্যান্সপ্ল্যান্ট শুরু করার লক্ষ্যে কাজ করা হচ্ছে এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের অভিবাদন জানানোর পাশাপাশি এদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। ভোট অব থ্যাঙ্কস জানান ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল।

সেমিনারে নেফ্রোলজি ও কিডনী বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডাঃ রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা: তোফায়েল আহাম্মদ  (নেফ্রোলজিস্ট)।

এছাড়াও হেমাটোলজি প্যানেলে যুক্ত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট লেঃ কর্নেল ডাঃ রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডাঃ ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) এবং ডাঃ মোঃ আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেড-এর সিইও মো. মুশফিকুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানগণ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা (মডারেশন) করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আনিকা মাহবুব ও সমন্বয়কারী ছিলেন ডাঃ আয়েশা সিদ্দীকা।

উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনী ও বোন ম্যারো প্রতিস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মানুষের আয়ু বৃদ্ধি করছে যার ফলে অসুস্থ রোগীরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। 

সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy