ধুনটে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর ও প্রতিবাদ মিছিলে হামলার পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে

2026-07-31T18:53:44+00:00
2026-07-31T18:53:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধুনটে পৃথক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১১৫)
দুই নেতা গ্রেপ্তার
X

দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুর ও প্রতিবাদ মিছিলে হামলার পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত জনাব আলী সরকারের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং মথুরাপুর ইউনিয়নের বগা জোলাগাতি গ্রামের মৃত মিজানুর রহমান খন্দকারের ছেলে আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক লাভলু খন্দকার (৫০)।

মামলাসূত্রে পুলিশ জানায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওই মামলায় শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ২০১৮ সালের ২১ ডিসেম্বর ধুনট বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশে অতর্কিতভাবে হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওই মামলায় পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ছানিয়ানী স্কুল মাঠ থেকে আওয়ামীলীগ নেতা লাভলু খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy