প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম (ভিজিট : ২৭)

X
জামায়াতের গণ মিছিল
চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ উপজেলা শাখা।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার খাঁনহাট ইসলামী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার আমীর মাওলানা কুতুব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌরসভার আমির কাজী মাওলানা কুতুব উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক আজম খান, চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামি নেতা হারুন উর রশীদসহ সর্বস্তরের স্থানীয় দায়িত্বশীল, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐতিহাসিক গণআন্দোলনের চেতনা ধারণ করা সময়ের দাবি। তারা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে নৈতিক মূল্যবোধ, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ত রাজনীতির বিকাশ ঘটাতে হবে। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।