সব মানুষের পাশে আছে সরকার: ডা. জাহিদ হোসেন

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতি, ধর্ম এবং

2026-07-30T18:53:54+00:00
2026-07-30T18:53:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব মানুষের পাশে আছে সরকার: ডা. জাহিদ হোসেন
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৬)
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
X

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার। দেশে বর্তমানে ৪০ লক্ষ নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে। 

রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-এ 'দি দাউদি বোহরাস অব বাংলাদেশ' -এর উদ্যোগে নবনির্মিত 'প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার' -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।  


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবেনা। ইতোমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।   
 

তিনি আরও বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূল ধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সমাজ সেবামূলক প্রতিষ্ঠানসমূহে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, তিনি সকলকে এ সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান। একইসাথে মন্ত্রী এ মানবহিতৈষি কাজের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও  দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান। 


উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ বেডের একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছে, আজ নতুন করে আরও ৭০ টি বেড যুক্ত হওয়ায়, এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এ সেবা পাবে। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি দাউদি বোহরাস অব বাংলাদেশ- এর ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy