মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ

2026-07-31T20:54:35+00:00
2026-07-31T20:54:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব।

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতাই বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। এজন্য দেশের প্রত্যেকটি উপজেলাতেই জনসাধারণকে বৃক্ষ রোপণে উৎসাহ দিতে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক তাদের পছন্দমত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বাড়ির আশে-পাশে পতিত জায়গাতে রোপণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় মন্ত্রী উপকারভোগীদের মাঝে ২৩'টি সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং ৩৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy