গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শোনা গেল যে মন্তব্য

অনলাইন ডেস্ক

জাতীয়

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য

2026-08-01T09:19:56+00:00
2026-08-01T09:19:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়িতে উঠছিলেন চুপ্পু, পেছন থেকে শোনা গেল যে মন্তব্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১৯ এএম   (ভিজিট : ২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রাজধানীর গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে একজনকে ‘চোর’ বলে মন্তব্য করতে শোনা যায়। 

শুক্রবার (৩১ জুলাই) গুলশানে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত চুপ্পু রাষ্ট্রীয় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মসজিদ থেকে বের হচ্ছেন। গাড়িতে ওঠার সময় একজন তাকে সালাম দেন। এ সময় পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।’ পরে তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন।’


গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রায় তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন।

পদত্যাগের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, শারীরিক নানা জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার প্রয়োজন। এ কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy