ভারতে এবার ‘জেন আলফার’ আন্দোলন

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহার রাজ্যে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা প্রশাসকের

2026-08-01T11:51:47+00:00
2026-08-01T11:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে এবার ‘জেন আলফার’ আন্দোলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের বিহার রাজ্যে একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের ন্যূনতম সুযোগ-সুবিধার দাবিতে প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করে মহকুমা প্রশাসকের (এসডিএম) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনাকে অনেকেই ‘জেন আলফার আন্দোলন’ হিসেবে উল্লেখ করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার বিহারের গয়া জেলার টিকারি মহকুমার সিমুয়ারা মিডল স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ক্লাস চলাকালীন বিদ্যালয় থেকে বের হয়ে টিকারি সাব-ডিভিশনাল অফিসে গিয়ে অবস্থান নেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা এসডিএম কার্যালয়ের সামনে বসে তাদের বিভিন্ন দাবি তুলে ধরছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, টয়লেট অস্বাস্থ্যকর, শ্রেণিকক্ষে পর্যাপ্ত ফ্যান ও বিদ্যুৎ সুবিধা নেই, মিড-ডে মিলের মান নিম্নমানের, সময়মতো ইউনিফর্ম সরবরাহ করা হয় না এবং পাঠদানের পরিবেশও সন্তোষজনক নয়।

ঘটনার পর টিকারির এসডিএম প্রবীণ কুন্দন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে সহকারী জেলা সরবরাহ কর্মকর্তা চন্দন কুমার, নির্বাহী কর্মকর্তা রণজিৎ সিং এবং ব্লক উন্নয়ন কর্মকর্তা যোগেন্দ্র পাসওয়ানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিদ্যালয় পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক কর্মকর্তা জানান, ঘটনার সময় এসডিএম মাঠ পর্যায়ের দায়িত্বে ছিলেন। পরে তিনি ফিরে এসে তিনজন ছাত্রীসহ ছয়জন শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের উপস্থিতিতে কথা বলেন। এরপর প্রধান শিক্ষককে চার থেকে পাঁচ দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের এক দিনের বেতন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাসংস্কারের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনাও আলোচনায় আসে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy