কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে এক

2026-08-01T12:20:30+00:00
2026-08-01T12:20:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্যপ্রেমী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা (মজনু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সঞ্চালনা করেন- উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা।

স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ বলেন, মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ বাংলা লোকসংগীত ও বাউল ধারাকে সমৃদ্ধ করতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত গবেষণা, চর্চা এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন জরুরি। তাঁরা জালাল উদ্দিন খাঁর কর্ম, দর্শন ও সাংস্কৃতিক অবদান সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত এই মরমী সাধকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর জীবন, কর্ম ও সঙ্গীতচর্চা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্মরণসভায় কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন, সাংবাদিক, শিক্ষক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বাংলা লোকসংস্কৃতি ও মরমী সাধকদের অবদান স্মরণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে সন্ধ্যায় কর্মীরা গভীর রাত পর্যন্ত গান পরিবেশন করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy