প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ২৩)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী সদরদাার মো: শাখাওয়াত হোসেন।
রোববার সকাল ১০ টার দিকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পৌছে একজন চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন। তার কাছে শোনেন হাসপাতালের নানা অব্যবস্থাপনা, দুনীর্তি অনিয়ম, চিকিৎসায় ডাক্তার নার্সদের গাফলাতি সহ নানা অভিযোগ। মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা দেখে বিস্মিত হয়েছেন।
পরে স্বাস্থ্য মন্ত্রী উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন এবং স্থানীয় ডায়াগনষ্টিক সেন্টার গুলোর অব্যবস্থাপনা দেখে দু:খ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাগন।