খুলনায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩ অস্ত্রধারী

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে

2026-08-02T18:44:41+00:00
2026-08-02T18:47:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩ অস্ত্রধারী
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৬:৪৭ পিএম  (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬।

আজ রোববার (০২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৬ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইলিয়াস সরদার (৪২), মোঃ সুজন (৩৮) এবং নান্না বেপারি (৫৭)।

র‍্যাব-৬ সূত্র জানায়, নান্না বেপারির বাসায় তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের হেফাজতে থাকা দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে  লবণচরা থানায় হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy