আড়াইহাজারে জুলাই গনঅভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ৫ আগষ্ট বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে জুলাইয়ের সকল শহীদ

2026-08-06T12:16:19+00:00
2026-08-06T12:16:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে জুলাই গনঅভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ৫ আগষ্ট বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে জুলাইয়ের সকল শহীদ ও ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, বিএনপি নেতা আ. মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

অনুষ্ঠানে ৭১ এর মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শহীদ রাষট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি ও কামনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy