আড়াইহাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও টাকা অত্মসাতের অভিযোগে সহপাঠির বিরুদ্ধে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে মো: ইকরাম হোসেন নিলয় (৩১) নামে এক

2026-08-06T13:51:38+00:00
2026-08-06T13:51:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও টাকা অত্মসাতের অভিযোগে সহপাঠির বিরুদ্ধে মামলা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ১৯)
মো: ইকরাম হোসেন নিলয়
X

মো: ইকরাম হোসেন নিলয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে মো: ইকরাম হোসেন নিলয় (৩১) নামে এক সহপাঠির বিরুদ্ধে মামলা করেছেন ২০১৬ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া এক নারী। 

এ ব্যাপারে বৃহষ্পতিবার ( ৬ আগষ্ট) আড়াইহাজার থানায় মামলাটি রুজু হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া কালীন  ইকরাম হোসেন নিলয়ের সাথে ওই নারীর পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে  নিলয় বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ৭ লাখ ৫৪হাজার ৮শ ৩০  টাকা নিয়েছে।

অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে নিলয় তার বর্তমান ও স্থায়ী ঠিকানা আড়াইহাজার পৌর সদরে অবস্থিত নিজ বাসায় ভুক্তভোগীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের তাগিদ দিলে নিলয় ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

গত ২৪ জুলাই  সকাল ১১ টার দিকে নিলয়ের বাবা মো: সাখাওয়াত হোসেন মোবাইল ফোনের মাধ্যমে শিমুকে আলোচনার জন্য আড়াইহাজারে তাদের স্থায়ী ঠিকানায় যেতে বলেন। সেই অনুযায়ী একই দিন দুপুরে শিমু আসামিদের বাসায় পৌঁছান এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে নিলয়ের বাবা মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলে, নিলয় তার শোবার ঘরে ডেকে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর, পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান ধর্ষণের শিকার ওই ভুক্তভোগী নারী।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত নিলয়ের সাথে তার বাবা শাখাওয়াত হোসেন এবং মা তাসলিমা আক্তার রুমাকে ও আসামী করা হয়েছে। বিকিটমকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানে হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy