চা নিলামে নতুন ইতিহাস, বিটিআরআইয়ের গ্রিন টি বিক্রি হলো কেজি ২,৭৯০ টাকায়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে বৃহস্পতিবার (৬ আগস্ট) ২০২৬-২০২৭ নিলামবর্ষের ১৪তম চা নিলাম অনুষ্ঠিত

2026-08-06T18:49:34+00:00
2026-08-06T18:49:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চা নিলামে নতুন ইতিহাস, বিটিআরআইয়ের গ্রিন টি বিক্রি হলো কেজি ২,৭৯০ টাকায়
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে বৃহস্পতিবার (৬ আগস্ট) ২০২৬-২০২৭ নিলামবর্ষের ১৪তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।

এ নিলামে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উৎপাদিত গ্রিন টি সর্বোচ্চ ২,৭৯০ টাকা  কেজি দরে বিক্রি হয়ে নতুন রেকর্ড গড়েছে।

জানা গেছে, শ্রীমঙ্গল টি ব্রোকার্সের মাধ্যমে বিটিআরআইয়ের মোট ৯৯ কেজি গ্রিন টি পাঁচটি লটে বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে দুটি লট যথাক্রমে ২,৭৯০ টাকা এবং ২,৭১০ টাকা  কেজি দরে বিক্রি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের চা নিলামের ইতিহাসে বিটিআরআই-এর গ্রিন টি বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দর।

শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল উদ্দিন আহমদ বলেন, “বিটিআরআইয়ের গ্রিন টি উচ্চমানসম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। উন্নত গুণগত মানের কারণেই নিলামে এ ধরনের রেকর্ড মূল্য পাওয়া সম্ভব হয়েছে।”
শ্রীমঙ্গলের মোস্তাক টি হাউজ ও গুপ্ত টি হাউজ এই চা ক্রয় করেছে বলে জানা গেছে।

বিটিআরআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গ্রিন টি ফ্যাক্টরি দেশের অন্যতম আধুনিক চা প্রক্রিয়াজাতকরণ, গবেষণা ও উৎপাদন কেন্দ্র। অভিজ্ঞ চা বিজ্ঞানীদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ ফ্যাক্টরিতে গবেষণালব্ধ প্রযুক্তি ব্যবহার করে উন্নতমানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। এর ফলে শুধু বিটিআরআই নয়, দেশের বিভিন্ন চা কারখানা ও ক্ষুদ্র চা চাষিরাও আধুনিক গ্রিন টি উৎপাদন প্রযুক্তি ও মানোন্নয়নের সুফল পাচ্ছেন।

সূত্র আরও জানায়, ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বর্তমানে বিভিন্ন গ্রেড ও মানের গ্রিন টি উৎপাদন করা হচ্ছে। দেশে ধীরে ধীরে গ্রিন টি-এর বাজার সম্প্রসারিত হচ্ছে, যা বাংলাদেশের চা শিল্পে বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy