ভালুকায় পরিত্যক্ত পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের

2026-08-06T18:52:27+00:00
2026-08-06T18:52:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় পরিত্যক্ত পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৯)
অজ্ঞাত ব্যক্তির লাশ
X

অজ্ঞাত ব্যক্তির লাশ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় বাসিন্দা হাবিল নামে এক ব্যক্তি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy