বিএনপি নেতা রমাকান্ত সরকার আর নেই

আজমিরীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান বদলপুর ইউনিয়ন বিএনপির

2026-08-07T09:55:35+00:00
2026-08-07T09:55:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা রমাকান্ত সরকার আর নেই
আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ৩১)
রমাকান্ত সরকার
X

রমাকান্ত সরকার

আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রমাকান্ত সরকার (৫৮) আর নেই।

বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বদলপুর ইউনিয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শ্মশানে তারঁ শেষ কৃতকার্য সস্পন্ন করে।

রমাকান্ত সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বাড়ি উপজেলার বদলপুর ইউনিয়নের কালভৈরবহাটি, পাহাড়পুর গ্রামে।


রমাকান্ত সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy