জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে বৈচিত্র্যের নামে বিভাজন বন্ধ করতে হবে : জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ

2026-08-07T10:06:49+00:00
2026-08-07T10:06:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে বৈচিত্র্যের নামে বিভাজন বন্ধ করতে হবে : জাবি উপাচার্য
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ১৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, “জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হলে বৈচিত্র্যের নামে বিভাজন বন্ধ করতে হবে। জুলাইয়ের চেতনা বিভাজনের নয়, ঐক্যের।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও শামছুল আলম।

সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “মাত্র দুই বছরের মধ্যে বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি হচ্ছে, তা কষ্টের ও লজ্জার। জুলাইয়ের চেতনা ধরে রাখতে হলে আমাদের ঐক্য, সহাবস্থান ও নৈতিকতার চর্চা করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিবাদের নামে শিষ্টাচারবহির্ভূত আচরণ কখনোই জুলাইয়ের চেতনা নয়। আমাদের ভাষা ও আচরণে শিষ্টাচারের প্রতিফলন থাকতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে যে ইটের খোয়া ও লাঠি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, এখন সেই জায়গায় হাতে কলম তুলে নিতে হবে। ক্লাসরুমে ফিরে যেতে হবে।”

উপাচার্য বলেন, “আমি কারও চাপ বা অনুরোধে অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না, আবার নিরপরাধ কারও বিরুদ্ধে ব্যবস্থাও নিতে চাই না। জবাবদিহির জায়গা থেকেই কাজ করতে হবে।”

তিনি বলেন, “নৈতিকতা মানে শিষ্টাচার, বিনয় ও মানুষের প্রতি সম্মান। জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের বিভাজন নয়, ঐক্যের পথে এগিয়ে যেতে হবে।”





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy