বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জারামানা শহরে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও অনেকে আহত হয়েছেন। এই সহিংস ঘটনায় এলাকাটিতে

2026-08-07T16:17:42+00:00
2026-08-07T16:17:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ২৪)
মিনিবাসে বোমা বিস্ফোরণ
X

মিনিবাসে বোমা বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে জারামানা শহরে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও অনেকে আহত হয়েছেন। এই সহিংস ঘটনায় এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীবাহী একটি যানবাহনে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে এই নাশকতামূলক হামলা চালানো হয়েছে। 

আল-জাজিরার কাছে আসা তথ্যমতে, বিস্ফোরিত যানটি একটি যাত্রীবাহী মিনিবাস ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতদের সঠিক সংখ্যা বা পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এএফপির একজন আলোকচিত্রী ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ছুটে যেতে দেখেছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার প্রধান সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নিরাপত্তা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy