সাড়ে ৭ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত ৪ বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়েছে। ঘটনা

2026-08-07T18:22:45+00:00
2026-08-07T18:22:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাড়ে ৭ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ১৫)
ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি
X

ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত ৪ বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়। এর আগে ওই দিন সকাল ৯ ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ-রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ৭ ঘন্টা উদ্ধার কাজ করার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিভাবে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়েছে। তা জানতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মাঝে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে  স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহত বা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy