প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম (ভিজিট : ১৩)

X
সংগৃহীত ছবি
জাপানের কিউশু দ্বীপের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর মধ্যে তীব্র গরমে আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। পানি ও বিদ্যুৎ সংকটের কারণে সেখানে তৈরি হয়েছে মানবিক সংকট।
জাপানি সংবাদমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক জানায়, কুমামোটো প্রফেকচারের উকি শহরের প্রায় ১০ হাজার পরিবার এখনও সুপেয় পানি থেকে বঞ্চিত।
তবে প্রশাসনিক সূত্র জানায়, আজ শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিপুল পরিমাণ সুপেয় পানি ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে শুরু করবে।