প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম (ভিজিট : ৩)

X
বিএনপির মতবিনিময় সভা
কিশোরগঞ্জের কটিয়াদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুভাগমন উপলক্ষে ও জাতীয় মৎস পক্ষ উৎযাপন উপলক্ষে আজ শনিবার নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় বাদীদলের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নিকলী-বাজিতপুর আসনে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। গত সাড়ে ৫ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক জিয়া সারা দেশে খালকাটা, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছেন। গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের বাহিরে থেকে দেশকে ও দলকে যেভাবে ধরে রেখেছেন তা আর ভোলার নয়। তিনি নিজেও ফ্যাসিবাদ সরকারের আমলে কয়েকবার জেল ও জুলুমের শিকার হয়েছেন।
এসময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম হেলিম, জেলা যুবদলের সহ সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম, জহিরুজ্জামান জহির সহ নিকলী উপজেলার ছাত্র দল, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।